শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ এপ্রিল ২০২৪, ১৩:৫৮

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার জামালপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এর আগে আজ ভোরে একই এলাকায় ঘুমন্ত অবস্থায় ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে বাবা হত্যা করেছেন বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।

নিহত তরুণের নাম কাউসার বাগমার (২৩)। তাঁর বাবা হলেন কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার রশিদ বাগমার।


স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার কাউসার বাগমার তিন বছর আগে প্রবাসজীবন শেষে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর থেকে তিনি আর কোনো কাজ করতেন না। ধীরে ধীরে তিনি স্থানীয় বখাটেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে নানা অপকর্ম করে বেড়াতেন। বিভিন্ন সময় মাদক সেবনের টাকার জন্য বাড়ির আসবাব ভাঙচুর করতেন। মা-বাবার সঙ্গেও করতেন খারাপ আচরণ। তাঁর অত্যাচারে মা-বাবাসহ স্বজনেরা অতিষ্ঠ ছিলেন। গতকাল মঙ্গলবার রাতের খাওয়া শেষে কাউসার ঘরে ঘুমিয়ে ছিলেন। আজ ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো কুড়াল দিয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করেন রশিদ বাগমার। খবর পেয়ে সকালে কালীগঞ্জ থানা-পুলিশ নিহত তরুণের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ছেলেকে হত্যার অভিযোগে বাবাকে আটক করে।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর বাবা কুড়াল দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর