শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রমজানে ২৪ ঘণ্টা খোলা থাকে নিউইয়র্কের ইসলামিক সেন্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১৫:৩৭

বিশ্বের রাজধানী বলে খ্যাত আমেরিকার অন্যতম শহর নিউইয়র্কের ম্যানহাটন, সেখানে সিটি হলের কেন্দ্রীয় মসজিদ আসসাফা ইসলামিক সেন্টার।

 

পবিত্র রমজান মাসে মসজিদটিতে প্রতিদিন গড়ে ৬০০ মুসল্লি বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। সেহরি, ইফতারি ছাড়াও পুরো রাতে চা-কফি ও বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। ইসলামিক এ সেন্টারটি বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত।

রমজান মাসে আসসাফা ইসলামিক সেন্টার ২৪ ঘণ্টা মুসল্লিদের জন্য খোলা থাকে। প্রতি রাতে এখানে তারাবির তিনটি জামাত অনুষ্ঠিত হয়। পরে তাহাজ্জুদের নামাজ ও সবার জন্য সেহরি পরিবেশন করা হয়।

মসজিদের নিজস্ব শেফের মাধ্যমে প্রতিদিনই সুস্বাদু ইফতার ও সেহরি পরিবেশন করা হয়। প্রায় আটজন ইমাম ও হাফেজ পুরো মাস তারাবি ও কিয়ামুল লাইল পরিচালনা করেন।

রমজান উপলক্ষ্যে ইসলামিক সেন্টারটি সুন্দর আলোকসজ্জা করা হয়। প্রায় সময় অসংখ্য অমুসলিম মসজিদে এসে ইসলাম গ্রহণ করেন।

আসসাফা ইসলামিক সেন্টারে প্রতি শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের উপচেপড়া ভিড় হয়। এ কারণে তিনটি পৃথক পৃথক জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। যেখানে হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করে থাকেন।

পুরুষের পাশাপাশি নারীদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। মসজিদের তৃতীয় তলায় পুরো একটি ফ্লোর নারীদের জন্য বরাদ্দ। এ ছাড়া আসসাফা ইসলামিক সেন্টারে ফুলটাইম ইসলামিক স্কুল ও হাফেজি মাদ্রাসা দ্বীনি ও একাডেমিক সিলেবাসের সমন্বয়ে পরিচালিত হচ্ছে ।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর