শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিতে শহীদ মিনারে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৪, ১৩:২৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগ। আজ রোববার দুপুর ১২টার দিকে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। মৌলবাদী গোষ্ঠীর কালো ছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিতে এবং বুয়েট কর্তৃক গৃহীত সাংবিধানিক মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষাবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগ।


পূর্বঘোষণা অনুযায়ী, সমাবেশ শুরুর কথা ছিল বেলা ১১টায়। সমাবেশ শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ছাত্রলীগ ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শিবিরের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দিতে শহীদ মিনারের দিকে আসতে থাকেন নেতা-কর্মীরা।

 

দুপুর সোয়া ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দিচ্ছেন। তাঁরা বুয়েট ক্যাম্পাস থেকে জঙ্গিবাদী গোষ্ঠীকে উচ্ছেদ করে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু করার দাবি জানান।

বুয়েট ক্যাম্পাসে গত বুধবার মধ্যরাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গত শুক্রবার থেকে টানা আন্দোলন করছেন। ঘোষণা অনুযায়ী, টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন আজও চলছে।


প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে বুয়েটের শেরেবাংলা হলের আবরার ফাহাদ নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যার ওই ঘটনায় অভিযুক্ত সবাই ছিলেন ছাত্রলীগের বুয়েট শাখার নেতা-কর্মী। এ ঘটনায় করা মামলার রায় হয় ২০২১ সালে। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর