শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কেন পারিশ্রমিক ছাড়া অভিনয় করতে রাজি হলেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ১৪:৫৮

রণদীপ হুডা পরিচালিত ও অভিনীত সিনেমা ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২২ মার্চ। ছবিটিতে আছেন ছোট পর্দার আলোচিত তারকা অঙ্কিতা লোখান্ডেও। তিনি সাভারকরের স্ত্রী যমুনাবাঈয়ের ভূমিকায় অভিনয় করেছেন।


তাঁর অভিনয়ও প্রশংসিত হচ্ছে। সিনেমাটির প্রযোজক জানিয়েছেন, সিনেমাটিতে অভিনয়ের জন্য অঙ্কিতা লোখান্ডে কোনো পারিশ্রমিক নেননি।


অঙ্কিতা লোখান্ডে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের বারবার চমকে দিচ্ছেন। তা সেটা ‘পবিত্র রিশতা’র ‘অর্চনা’ হোক, ‘মণিকর্ণিকা’র ‘ঝলকারি বাই’ হোক বা ‘স্বতন্ত্র বীর সাভারকর’-এর ‘যমুনাবাঈ’ হোক।


নিজের সিনেমা ক্যারিয়ার নিয়ে সংবাদ সংস্থা আইএএনএসকে অঙ্কিতা লোখান্ডে বলেন, ‘এই ধরনের চরিত্রগুলি আমার কাছে আসে। আমি বেছে নেই না।’
এ প্রসঙ্গে ছবিটির প্রযোজক সন্দীপ বলেছেন, তিনি একজন দারুণ অভিনেত্রী; সে কারণেই বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পান।


কেন ছবির জন্য অর্থ নেননি জানতে চাইলে অঙ্কিতা বলেন, ‘সন্দীপ আমার খুব ভালো বন্ধু। তিনি আমার কাছে ছবিটি নিয়ে এসেছেন। তিনি আগে থেকেই ছবির বাজেট নিয়ে চিন্তিত ছিলেন। তখনো আমি তাঁকে সমর্থন করেছি। তাই বন্ধুর ভালো কাজে পাশে দাঁড়ানোটা প্রয়োজন বলে মনে করি।’



‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর থেকেই নানা ধরনের বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে পারিশ্রমিক ছাড়া এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন অঙ্কিতা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর