শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৪, ১৩:২১

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র অনুযায়ী কলেজের তালিকা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২৪ মার্চ রোববার এ তালিকা প্রকাশ করা হয়। চলতি বছরের এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, আগামী ৩০ জুন পরীক্ষা শুরু হতে পারে।

২১ মার্চ বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ ১৬ এপ্রিল শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানায় শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ড জানায়, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ২৯ এপ্রিল। শেষ হবে ২ মে। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন। ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এ বছরের এইচএসসি পরীক্ষা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর