শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মা হারালেন চিত্রনায়িকা পূজা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৫:১৯

চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝরনা রায় আর নেই। আজ রোববার বেলা ১১টায় তিনি নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।


প্রযোজক আবদুল আজিজ বলেন, ঝরনা রায় দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তাঁর ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান। পূজা চেরী সবার কাছে তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করেছেন।



আবদুল আজিজ জানান, অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেলটা হেলথ কেয়ারে ভর্তি করানো হয়েছিল। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন। সাত দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। আজ বাসায় তিনি মারা যান।



সচরাচর কথা না বললেও ২০২২ সালে পূজা চেরীর মা ঝরনা রায় গণমাধ্যমের সামনে এসেছিলেন। সে সময় পূজা চেরীকে নিয়ে গণমাধ্যম বেশ কিছু খবর প্রকাশ করলে তিনি এসে জানিয়েছিলেন, তাঁর মেয়ে পূজা ডিপ্রেশনে চলে গেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর