শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কনসার্টে হামলা পুতিনের পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি: ইউক্রেন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৪, ১৬:০৩

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলার পর থেকে এ পর্যন্ত নিহত বেড়ে অন্তত ৬০ জনে দাঁড়িয়েছে। হামলাটিকে 'সন্ত্রাসী' কার্যক্রম বলে ঘোষণা দিয়ে এতে ইউক্রেন জড়িত আছে বলে অভিযোগ জানিয়েছিলেন রাশিয়ার কর্মকর্তারা।

তবে এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। খবর আনাদোলু এজেন্সি।

স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, 'ক্রোকাস সিটি হলের (মস্কো অঞ্চল, রাশিয়া) মধ্যে গুলি অথবা বিস্ফোরণের সঙ্গে ইউক্রেনের অবশ্যই কোনো সম্পর্ক নেই।'

 

দুই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ । এতে লড়াই 'শুধু যুদ্ধক্ষেত্রে' হবে তা উল্লেখ করে পোডোলিয়াক বলেন, 'সন্ত্রাসী হামলা কোনো সমস্যার সমাধান করে না।'

ইউক্রেন যুদ্ধে কখনো সন্ত্রাসী পদ্ধতি ব্যবহার করেনি বলেও উল্লেখ করেছেন তিনি। আরও বলেন, ক্রোকাস সিটি হলে গুলি চালানোর অনেক আগেই এ ধরনের ঘটনার সম্ভাবনা সম্পর্কে মস্কোতে বিদেশি দূতাবাস থেকে জনসাধারণের সতর্কতা শুনেছিল।

একটি পৃথক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা (এইচইউআর) কনসার্ট হলের হামলাটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে 'রাশিয়ার বিশেষ পরিষেবার পরিকল্পিত এবং ইচ্ছাকৃত উস্কানি' বলে দাবি করেছে।

টেলিগ্রাম বার্তায় এইচইউআর আরও বলেছে, এর উদ্দেশ্য হলো ইউক্রেনের ওপর কঠোর হামলার ন্যায্যতা দেওয়া।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রাশিয়ার কর্মকর্তাদের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাটিকে 'আমরা রুশ সমাজে ইউক্রেনবিরোধী হিস্টিরিয়াকে আরও ইন্ধন দিতে, আমাদের দেশের বিরুদ্ধে অপরাধমূলক আগ্রাসনে অংশ নেওয়ার জন্য রুশ নাগরিকদের সংগঠিত করার জন্য পরিস্থিতি তৈরি করতে এবং আন্তর্জাতিক চোখে ইউক্রেনকে অসম্মান করার জন্য ক্রেমলিনের একটি পরিকল্পিত উসকানি বলে মনে করি।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর