শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এ কোন রণদীপ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ মার্চ ২০২৪, ১৬:২১

রণদীপ হুদা বলিউডের সুপরিচিত অভিনেতাদের একজন। বরাবরই চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন-গড়েছেন। মাত্র মাস তিনেক আগে সাবেকি কায়দায় মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণদীপ। তাঁদের বিয়ে নিয়ে জোর চর্চা হয়েছিল সামাজিক মাধ্যমে। খুব যত্ন করে বিয়ের সব নিয়মকানুন পালন করেছিলেন এই জুটি।

কিন্তু হঠাৎ কী হলো রণদীপের? কঙ্কালসার চেহারা। মাথার সামনে টাক, ঢিলেঢালা শর্টস। ইনস্টাগ্রামে রণদীপের সাদা–কালো মিরর সেলফি দেখে শিউরে উঠেছেন ভক্তরা। সবারই প্রশ্ন, একি হাল রণদীপের! অবশ্য ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘কালা পানি’।

ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে এটি রণদীপের ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির শুটিংয়ের সময়কার। সিনেমাটির জন্যেই নিজেকে আমূল বদলে ফেলেছেন রণদীপ।


ছবিতে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের চরিত্রে অভিনয় করেছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির নির্মাতাও তিনি।


‘স্বতন্ত্র বীর সাভারকর’ সিনেমাটির জন্যেই নিজেকে আমূল বদলে ফেলেছেন রণদীপ

আসছে ২২ মার্চ মুক্তির কথা রণদীপের নতুন এই সিনেমার। ছবির প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। সিনেমাটিতে রণদীপের স্ত্রীর ভূমিকায় থাকবেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার প্রয়োজনে ৩০ কেজি ওজন কমিয়েছেন রণদীপ।



চরিত্রের প্রয়োজনে চেহারায় পরিবর্তন আনতে হয় শিল্পীদের। কখনো ওজন বাড়াতে হয়, কখনো কমাতে হয়। রণদীপও একই পথ ধরেছেন, সেটা তাঁকে দেখেই বোঝা যাচ্ছে। এর আগে ‘সরবজিৎ’ সিনেমার জন্যও বেশ খেটেছিলেন রণদীপ। নিজের চেহারাতে এনেছিলেন পরিবর্তন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর