শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এই ‘অ্যাভেঞ্জার্স’ তারকাই কি নতুন জেমস বন্ড হচ্ছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ মার্চ ২০২৪, ১৩:২১

‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পেয়েছে ২০২১ সালে। এরপর তিন বছর পেরিয়েছে, নতুন ‘জেমস বন্ড’ সিনেমার খবর পাওয়া যায়নি। নতুন ‘০০৭’ হিসেবে অনেকের নাম শোনা গেছে কিন্তু কেউ শেষ পর্যন্ত চূড়ান্ত হননি। এবার ‘০০৭’ হিসেবে শোনা যাচ্ছে ৩৩ বছর বয়সী ব্রিটিশ তারকা অ্যারন টেইলর-জনসনের নাম। খবর বিবিসির


‘স্যাভেজ’, ‘আন্না কারেনিনা’, ‘গডজিলা’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন অ্যারন টেইলর-জনসন। তবে সমালোচকদের কাছে তিনি প্রিয় পাত্র হয়ে ওঠেন ‘নকচারাল অ্যানিম্যালস’ সিনেমা দিয়ে।


ছবিটির জন্য তিনি গোল্ডেন গ্লোবে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ দিয়ে পরিচিতি পান অভিনেতা। এবার শোনা যাচ্ছে, তিনিই নাকি পরের ‘জেমস বন্ড’ সিনেমায় ‘০০৭’ চরিত্রে অভিনয় করবেন।


এ বিষয়ে নিশ্চিত হতে বিবিসি অভিনেতার সঙ্গে যোগাযোগ করে, তবে অ্যারন টেইলর মন্তব্য করতে রাজি হননি। প্রযোজনা সংস্থার একটি সূত্র অবশ্য জানিয়েছে, অ্যারনের ‘০০৭’ চরিত্রের অভিনয়ের খবরের কোনো সত্যতা নেই। ফলে ২৬তম জেমস বন্ড ছবিতে কে হচ্ছেন ‘০০৭’ তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর