শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গ্রামীণ গবাদিপশু খামারিদের সুবিধার্থে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও আদর্শ প্রাণিসেবা

প্রেস রিলিজ

প্রকাশিত:
২৪ জুন ২০২৩, ১৭:৪৫

সারাদেশের ক্ষুদ্র গবাদিপশু-পালনকারীদের অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এগ্রিটেক অ্যান্ড ইনসুরটেক স্টার্টআপ,আদর্শ প্রাণিসেবা এর সাথে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে।

প্রাণিসেবা বাংলাদেশের প্রান্তিক গবাদিপশু খামারিদের আইওটি-ভিত্তিক গবাদিপশু সনাক্তকরণ, সুস্থতা পর্যবেক্ষণ, বীমা, অর্থায়ন প্রাপ্তি, ক্রাউডফান্ডিং, অনলাইন পশুচিকিৎসা সংক্রান্ত সেবা এবং ফরোয়ার্ড মার্কেট লিঙ্কেজ সহায়তা দিয়ে থাকে।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক প্রাণিসেবার তালিকাভুক্ত কৃষকদের জামানতবিহীন ঋণ প্রদান করবে। এই প্রকল্পে প্রাণিসেবা ব্র্যাক ব্যাংককে পশুসম্পদ খাতে অর্থায়নে নিবেদিত একটি বিশেষ প্রোডাক্ট তৈরি করতে সহায়তা করবে, যা ব্র্যাক ব্যাংকের পশুসম্পদ অর্থায়নের পথ আরও প্রসারিত করতে সহায়তা করবে। এই পারস্পারিক অংশীদারিত্বের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক প্রাণিসেবার ফিল্ড মনিটরিং এবং কৃষকদের বাজার সম্পৃক্ততা সংক্রান্ত বিষয় থেকে সুবিধা পাবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং প্রাণিসেবার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফিদা হক ১২ জুন ২০২৩ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

এছাড়াও ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অফারেটিং অফিসার সাব্বির হোসেন; হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসেন; হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ জাকিরুল ইসলাম; হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রাণিসেবার পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার এএইচএম সুলতানুর রেজা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর