শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত:
১১ মার্চ ২০২৪, ১৪:৫৫

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা দুই ভাইসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া-শেরপুর সড়কের দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সিংড়া উপজেলার বনকুড়াইল গ্রামের মোছা. হোসনে আরা (৪৫), ইমরান (২২) ও রাব্বী (১৮)।


নিহত রাব্বি এবং ইমরান আপন দুইভাই। তারা বনকুড়াইল গ্রামের মমিন আলীর ছেলে। আর নিহত হোসনে আরা একই গ্রামের আব্দুস সাত্তার এর স্ত্রী।

সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোফাজ্জল হোসেন মোফা জানান, সকালে অটোভ্যানেযোগে তিনজন যাত্রী বামিহাল যাচ্ছিলেন।


এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয়রা ট্রাকটি জব্দ করেন।

পরে চালক এবং হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর