শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সিঙ্গাইরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সিঙ্গাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত:
১১ মার্চ ২০২৪, ১৪:৫১

বাড়ির সিমানা সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইরে আপন বড় ভাইয়ের লাঠির আঘাতে কোহেল উদ্দিন মুন্সী (৬৫) নামের ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী সাফিয়া বেগম ও ছেলে শাহিনুর ইসলাম। আহতরা ঢাকার সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।


আজ সোমবার (১১ মার্চ) উপজেলার জার্মিতা ইউনিয়নের মধুরচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতদের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  রবিবার (১০ মার্চ) বিকাল ৪ টার দিকে বাড়ির সীমানার নিয়ে কোহেল উদ্দিন ও ইসলাম উদ্দিন মুন্সির পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ইসলাম মুন্সিসহ তার সন্তানেরা কোহেল উদ্দিন মুন্সীর পরিবারের উপর লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় কোহেল উদ্দিন, তার স্ত্রী সাফিয়া বেগম ও ছেলে শাহিনুর গুরুতর আহত হন।


তাদের উদ্ধার করে কোহেল উদ্দিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সাফিয়া বেগম এবং শাহিনুর ইসলামকে সাভারের এনাম মেডিক্যালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোহেল উদ্দিন মারা যান।
সিংগাইর থানার অফিসার ইনচর্জ (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর