শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কোনো আপস নয়: ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ মার্চ ২০২৪, ১৮:২৩

২০০৭ সালে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিয়ে হয়। ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা নেই। এমনকি ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। এ বিষয়ে তাদের কেউ মুখ না খোলায় আরও জোরালো হয়েছে গুঞ্জন। সম্প্রতি আম্বানির ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখে খানিক স্বস্তি পেলেও নিশ্চিত হতে পারছেন না কেউই।

এদিকে ঐশ্বরিয়াকে নতুনভাবে ফিরতে দেখে স্বস্তি পেলেন তার অনুরাগীরা। পুরোনো সম্পর্ক যে আজও এভাবে আঁকড়ে ধরে আছেন অভিনেত্রী, তা বুঝতে পেরে খুশি সবাই। এক প্রসাধনী সংস্থার বহু পুরোনো মুখ তিনি। সেই শ্যাম্পু-কালার ব্র্যান্ডে দেখা গিয়েছিল নতুন মুখকে। সম্প্রতি আবারো সেখানে যুক্ত হলেন অভিনেত্রী। শুধু তাই নয়, ঐশ্বরিয়া দিলেন এক বার্তাও।

এই অভিনেত্রী বলেন, ‘না, কোনো আপস নয়’। সেই বিজ্ঞাপনী প্রচারে তাকে বলতে শোনা যায়, ‘আমি আজকের নারী। যে অল্পতে সন্তুষ্ট নয়। আমি আপসে বিশ্বাসী নই। এগিয়ে চলাই আমার কাছে উল্লেখযোগ্য। তাই চুলের ক্ষেত্রেও বা কেন এত ব্যতিক্রম হবে?’ তাকে নতুনভাবে আবিষ্কার করে অবাক তার অনুরাগীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর