শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আবার মা হলেন গাল গ্যাদত, নবজাতকের নাম রাখলেন হিব্রু ভাষায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৭:৫৫

আবারও মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’–খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। ৬ মার্চ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে নিজেই খবরটি ভক্তদের জানিয়েছেন গ্যাদত। এ নিয়ে চতুর্থবারের মতো মা হলেন তিনি।


গ্যাদতের ভক্ত-অনুরাগীদের জন্য খবরটি এসেছে বড় চমক হয়ে। কারণ, তিনি যে মা হতে যাচ্ছেন, এ বিষয়ে আগাম কোনো ঘোষণা দেননি।


হাসপাতালের বিছানা থেকে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার মিষ্টি মেয়ে, তোমাকে স্বাগত।


গর্ভকালীন সময়টা সহজ ছিল না, অবশেষে তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ। তাই তোমার নাম ওরি, হিব্রুতে শব্দটির অর্থ ‘‘আমার আলো’’; তোমার নামের মধ্যেই আমাদের বেঁচে থাকা। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। কন্যাদের বাড়িতে তোমাকে স্বাগত।’


গাল গ্যাদত ২০০৮ সালে প্রযোজক জারন ভারসানোকে বিয়ে করেন। ২০১১ সালে তাঁদের প্রথম কন্যা আলমা ভারসানোর জন্ম হয়। ২০১৭ ও ২০২১ সালে আরও দুই কন্যাসন্তানের মা হন গ্যাদত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর