শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রণবীরকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৭:২৩

হিন্দি সিনেমায় কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে নিজের জীবনের এই ‘ভয়ংকর অভিজ্ঞতা’র কথা নিজেই জানিয়েছিলেন রণবীর সিং। খবর এবিপিলাইভ-এর
নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর একের পর এক প্রকাশ্যে আসে যৌন হয়রানি নিয়ে নানা ঘটনা। উঠে এসেছিল বলিউডের একাধিক পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকের নাম। তবে সেই কাস্টিং কাউচের শিকার শুধু অভিনেত্রীরা নন, অভিনেতারাও হয়ে থাকেন। সেই রকম কিছু তিক্ত অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেছিলেন রণবীর সিং। হিন্দি সিনেমায় অভিষেকের আগে তিন বছর ধরে সংগ্রাম করেছিলেন তিনি। সে সময়ই শিকার হয়েছিলেন যৌন হয়রানির।


তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রণবীর বলেছিলেন, ‘বলিউডে কাস্টিং কাউচ শুধু নায়িকাদের ক্ষেত্রেই নয়, নায়কদের ক্ষেত্রেও হয়ে থাকে। এক প্রযোজক তাঁকে বাড়িতে ডেকে তাঁর গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন শুধু মজা পাওয়ার জন্য। এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক তাঁকে প্রাইভেট পার্টিতে ডাকেন। পার্টির মাঝে তাঁকে নিয়ে যান এক নিভৃত স্থানে।


সেখানেই তাঁকে জিজ্ঞেস করেন হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস কোনটা তাঁর পছন্দ। এককথায় রণবীর উত্তর দেন তিনি হার্ড ওয়ার্কার। কিন্তু ওই ব্যক্তি তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন।’ সাক্ষাৎকারে রণবীর জানান, এসব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন তিনি। চেষ্টা করেছেন পরে তা কাজে লাগানোর।


মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। সিনেমাটিতে তাঁর বিপরীতে ছিলেন আনুশকা শর্মা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর