শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কারিশমা নিজের মর্জিমতো চলেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৫:৫১

নেটফ্লিক্সে আসছে রহস্য-রোমাঞ্চধর্মী ওয়েব ফিল্ম ‘মার্ডার মুবারক’। হোমি অদাজানিয়া পরিচালিত এই ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, বিজয় ভার্মা, ডিম্পল কাপাডিয়া, টিসকা চোপড়া, কারিশমা কাপুর, সারা আলী খান, সঞ্জয় কাপুরের মতো তারকাদের। গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার।


ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে মুম্বাইয়ের স্নোবল স্টুডিওতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই আয়োজনে হাজির ছিলেন প্রযোজক দীনেশ বিজান, পরিচালক হোমি অদাজানিয়াসহ ছবির অভিনয়শিল্পীরা। দীর্ঘদিন পর আবার পর্দাতে আসতে চলেছেন অভিনেত্রী কারিশমা কাপুর। অনেকে বলেন, ছবি নির্বাচনের ক্ষেত্রে কারিশমা খুঁতখুঁতে।


এদিনের আসরে এ কথা স্বীকার করে অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের প্রায় শুরু দিক থেকেই আমি নিজের পছন্দমতো চিত্রনাট্য বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা পেয়েছি। আমি সেই জায়গায় থেকেছি, যেখানে কোনো প্রকল্পকে “হ্যাঁ” বা “না” বলতে পেরেছি।


তাই এ ব্যাপারে নিজেকে ভাগ্যবতী মনে করি। আর আমি সত্যিই কৃতজ্ঞ। আমাদের পরিবারে প্রায় সবাই তারকা। কিন্তু আমার ওপর কোনো দিন আলাদা কোনো চাপ ছিল না। আমি ওদের দিক থেকে সব সময় সমর্থন পেয়েছি।


আমি খুব সৌভাগ্যবান যে কয়েক বছর ধরে আমি ভিন্নধারার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে এসেছি। তাই আমি সব সময় সেটে পা রাখার জন্য উন্মুখ হয়ে থাকি।’


এ সিনেমায় অভিনয়ে রাজি হওয়ার কারণ জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি নিজের গতিতে চলতে পছন্দ করি। এতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। ছবিটিতে আমার চরিত্রটি একদম অন্য রকম। তাই ছবিটি করতে আগ্রহী হয়েছি।’

সারা আলী খান ছবিতে এক গ্ল্যামারার্স চরিত্রে আসতে চলেছেন। এই ছবিতে তাঁকে বিজয় ভার্মার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। ছবির চরিত্রের সঙ্গে সারা বাস্তবে নিজের কতটা মিল খুঁজে পান? অভিনেত্রীর জবাব, ‘আমি আমার চরিত্রের থেকে অনেকটাই আলাদা। শুধু বলতে পারি, আমার আর “বাম্বি টোডি”র (চরিত্রের নাম) জন্ম এক বিশেষ দুনিয়ায়। আমাদের বেড়ে ওঠা অনেকটা এক রকম। তবে আমার মতে, সে আমার থেকে বেশি স্টাইলিশ। আর আমি তার থেকে অনেক বেশি সহানুভূতিশীল। আর সে “ক্লেপ্টোম্যানিয়াক” (চুরি করার রোগ)। আমি এ রকম নই, অন্তত তা বলতে পারি (সশব্দ হেসে)।’

ছবিটি ১৫ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর