শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সেই দিনগুলোর মনে পড়ে দিশার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ মার্চ ২০২৪, ১৩:২০

নায়িকাদের ভিড়ে হারিয়ে যাননি দিশা পাটানি। ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও তিনি নিজের জায়গা করে নিয়েছেন। এবার দিশাকে দেখা যাবে করণ জোহরের ‘যোদ্ধা’ ছবিতে। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নিজের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেছেন অভিনেত্রী। সঙ্গে করণের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।


সম্প্রতি আহমেদাবাদে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘যোদ্ধা’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে ছিলেন করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না ও দিশা পাটানি। ছবিটিতে সিদ্ধার্থের পাশাপাশি দিশাকেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।


যোদ্ধার মতো ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আত্মহারা দিশা। তিনি বলেছেন, ‘এই ছবির চিত্রনাট্য পড়ে মুহূর্তের মধ্যেই হ্যাঁ বলেছিলাম। এটা এমন এক ছবি, যার জন্য এত দিন অপেক্ষা করছিলাম।


অ্যাকশন এমন এক জিনিস, যা আমি সব সময় পর্দায় তুলে ধরতে চেয়েছি। ছবিটিতে ভরপুর অ্যাকশন আছে। শুটিংয়েও খুব মজা হয়েছে।’

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন দিশা। এরপর তাঁকে ‘ভারত’, ‘বাগী টু’, ‘মালাং’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো ছবিতে দেখা গেছে। দিশা জানিয়েছেন, তিনি আজ যে জায়গায় পৌঁছেছেন, তার কৃতিত্ব করণ জোহরকে দিতে চান।


এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘আজ আমি অভিনেত্রী হয়েছি করণ জোহরের কারণেই। যখন মডেলিং করতাম, তখন উনি আমাকে দেখেছিলেন। ওই সময় আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। আমি মনে করি, তখন করণ আমাকে না দেখলে, আজ আমি হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না।’


দিশা যোদ্ধা ছবিতে তাঁর সহকর্মীদের সম্পর্কে বলেন, ‘সিড (সিদ্ধার্থ) দারুণ ছেলে। ও খুব পেশাদার। ও সব সময় আমার পাশে দাঁড়িয়েছে। সাহায্য করেছে।’
সাগর আমব্রে ও পুষ্কর ওঝা পরিচালিত ছবিটি ২৫ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর