শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক মিজান মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৪ মার্চ ২০২৪, ১৭:২৫

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দৈনিক যুগান্তরের নগর সম্পাদক মিজান মালিক। দুর্ঘটনায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

গ্রামের বাড়ি চাঁদপুর থেকে ঢাকায় নিজ অফিসে ফেরার পথে সোমবার সকাল ৯টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজে ওঠার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

জানা গেছে, সাংবাদিক মিজান মালিকের গাড়ির সামনে চলন্ত একটি ট্রাক হঠাৎ হার্ডব্রেক করে। তখন পেছনে তার গাড়ির ব্যবধান ছিল মাত্র দুই ফুট। এ সময় তার গাড়ির চালকও ব্রেক করলে সামনে থাকা ট্রাকের পেছনের অংশে ঢুকে যায় মিজান মালিকের গাড়ির কাচসহ সামনের পুরো অংশ।

এ সময় মিজান মালিক আহত হন। তার নাক-মুখে মারাত্মক আঘাতে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে গিয়ে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসক তার নাক ও মুখের এক্স-রে করতে বলেছেন। দুর্ঘটনায় তার গাড়ির চালকও আহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে মিজান মালিক বলেন, আল্লাহ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে জীবন রক্ষা করেছেন।’

এর আগে রোববার মিজান মালিক তার নিজ এলাকায় পশ্চিম বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠান শেষে সোমবার সকালে তিনি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর