শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঢাকা মেডিকেলে ৫৮ দালালকে সাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৪ মার্চ ২০২৪, ১৭:১২

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ধরতে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ৫৮ জনকে ১ মাসের সাজা দিয়েছে র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল।

এর আগে সোমবার সকালে ঢামেক হাসপাতালে দালাল ধরতে অভিযান শুরু করে র‌্যাব–৩। এ সময় ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৭০ জন দালালকে আটক করা হয়। হাসপাতালে আগত রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িতদের আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দুই দিন পর্যবেক্ষণের পর সোমবার সকাল থেকে অভিযান শুরু করে র‌্যাব। এতে বিভিন্ন ওয়ার্ড থেকে ৭০ জনকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের ভাগিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এ সময় আটককৃত অনেকের কোনো পরিচয়পত্র ছিল না। এছাড়া হাসপাতালে আসার কারণও তারা বলতে পারেননি।

অভিযানের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে বেলা ৩টায় একটি সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর