শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মায়ের আপত্তিতে হাইকোর্টে জামিন মেলেনি দুই সন্তানের

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:২৩

সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে মারধর করেছিলেন সন্তানরা। মারধরের অভিযোগে সন্তানদের বিরুদ্ধে মামলা করেছিলেন মা নিজেই। সেই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন এক ছেলে, এক মেয়ে ও মেয়ের স্বামী। আর জামিন ঠেকাতে আদালতে আসেন ৭২ বছরের বৃদ্ধা মাও। তার আপত্তির কারণে আগাম জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।

 ২৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।

খুরশিদা আক্তার নামের ওই বৃদ্ধা আদালতকে বলেন, তার ছেলে ব্যবসায়ী। মেয়ে ও জামাতা সরকারি কর্মকর্তা। তাদের কোনো অভাব না থাকা সত্ত্বেও সম্পত্তির জন্য তাকে তারা মারধর করেন। দুই সন্তানকে জামিন দিলে তাকে তারা মেরে ফেলবে বলে শঙ্কা বৃদ্ধার।


আসামিদের পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। শুনানিতে তিনি বলেন, আরেক মেয়ের ইন্ধনে খুরশিদা আক্তার এই মামলা করেছেন। এ মামলার আগে তারা মায়ের বিরুদ্ধেও মামলা করেছেন।

আদালতের আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আমি আদালতের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। হাইকোর্ট বিষয়টি অনুধাবন করে তাদের জামিন নামঞ্জুর করেছেন এবং বলেছেন, তাদের জামিন দেওয়া সম্ভব না। হাইকোর্ট আসামিদের ভর্ৎসনা করে বলেছেন, যে সন্তান মায়ের বিরুদ্ধে মামলা করতে পারে, সে কোনোভাবেই ভালো হতে পারে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর