শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নির্মাতা কুমার সাহানি মারা গেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৩৩

ভারতের নতুন সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা, চিত্রনাট্যকার কুমার সাহানি মারা গেছেন। গতকাল শনিবার সকালে কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে। কুমার সাহানির বয়স হয়েছিল ৮৩ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার


৬ দশকের ক্যারিয়ারে ‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’, ‘কসবা’র মতো প্রশংসিত সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন কুমার সাহানি। নির্মাতা হিসেবে পিয়ের পাওলো পাসোলিনি ও আন্দ্রেই তারকোভস্কির প্রভাব নিজের সিনেমায় ধারণ করেছেন তিনি।

 

গল্প বলার ক্ষেত্রে সমসাময়িক নির্মাতাদের চেয়ে আলাদা ছিলেন কুমার সাহানি। তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (এফটিআইআই) পড়েছেন। সেখানে বাঙালি নির্মাতা ঋত্বিক ঘটকের সরাসরি ছাত্র ছিলেন তিনি।


১৯৭২ সালে হিন্দি ঔপন্যাসিক নির্মল বর্মার কাহিনি অবলম্বনে কুমার সাহানি নির্মিত ‘মায়া দর্পণ’ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। নির্মাণের পাশাপাশি সাহিত্যিক হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।

১৯৪০ সালের ৭ ডিসেম্বর অবিভক্ত ভারতের সিন্ধু প্রদেশের লারকানায় জন্মগ্রহণ করেন সাহানি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর