শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মুশতাক-তিশার পর বইমেলা থেকে বিতাড়িত হলেন হিরো আলম

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৫৫

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করেছেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।

২১ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। পরে পুলিশি সহায়তায় মেলা থেকে বের হয়ে যান হিরো আলম। এর আগে বহুল আলোচিত মুশতাক-তিশা দম্পতিকেও বইমেলা থেকে বিতাড়িত করেছিলেন দর্শনার্থীরা।

জানা যায়, নিজের লেখা ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ বইয়ের প্রচার চালাচ্ছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাকে উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া, ছিঃ ছিঃ দুয়োধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তাবেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

হিরো আলম এক প্রতিক্রিয়ায় বলেন, আমার সঙ্গে কারও কোনো সমস্যা নেই। আমি একটা স্টলে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ কিছু ছেলে ভুয়া ভুয়া বলে চিৎকার শুরু করে।

তারা কারা জানতে চাইলে তিনি বলেন, তারা বইমেলার স্টলগুলোরই পোলাপান। এরা চায় না বইমেলায় কোনো সেলিব্রিটি যাক। এ রকম কাজ করে তারা বইমেলা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করতে চায়। এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে।

এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, আমি সবার কাছে জানতে চাই— ‘ভুয়া’ শব্দের অর্থ কী? ভুয়া বলার মতো আমি কী করেছি? ভুয়া ভুয়া স্লোগান যারা দেয়, তারা কারা? আর এ ধরনের কর্মকাণ্ড দেখেও পুলিশ কেন নীরব থাকে?

প্রসঙ্গত, বারবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর