শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে, কত নম্বরে, তা জানাল শিক্ষা বোর্ড

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৩৩

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের মতো সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে শিক্ষা বোর্ড থেকেও এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মতো সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ডগুলো জানায়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালে যে সিলেবাসে পরীক্ষা হয়েছে, সে সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল রোববার প্রথম আলোকে জানান, আগামী বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষাও হবে পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে। তবে পরীক্ষা হবে পূর্ণ নম্বরে।


এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের মতো সংক্ষিপ্ত সিলেবাসে হবে। ২০২৫ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে ২০২৩ সালে প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী। করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে টানা প্রায় দেড় বছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সশরীর ক্লাস বন্ধ ছিল। সে কারণে শিক্ষাপঞ্জিতে এলোমেলো পরিস্থিতির সৃষ্টি হয়, যার রেশ এখনো রয়ে গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর