শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কোনো অভিনেত্রীই আইটেম গার্লের পরিচয় বহন করতে চায় না: নোরা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:১৬

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। পর্দায় আর শুধু ‘আইটেম ড্যান্স’ নয়, এবার ভিন্নভাবে নিজেকে মেলে ধরতে চান তিনি। এমন একটি সিনেমায় অভিনয় করতে চান, যেখানে তিনি অ্যাকশন করার সুযোগ পাবেন।

 

পরিচালকদের কাছে নোরার অনুরোধ এমন কোনো সিনেমার জন্য যেন তাকে ভাবা হয়।

উল্লেখ্য, ‘ক্র্যাক’ সিনেমাতে নোরা একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। মূলত অ্যাকশনধর্মী সিনেমা এটি। যেখানে পর্দায় স্টান্ট করতে দেখা যাবে নোরাকে। বিদ্যুত্ জামাল ও অর্জুন রামপাল এই সিনেমার দুই স্তম্ভ।

বলিউডের অন্যতম শরীরসচেতন অভিনেতা হিসাবে দুজনেরই পরিচিতি রয়েছে। দুজনের সঙ্গে কাজ করে পর্দায় অ্যাকশন করার প্রতি একটি বাড়তি উত্সাহ পেয়েছেন নোরা। তিনি চান পুরো সিনেমায় তিনি স্টান্ট করবেন। মারধরের দৃশ্যে অভিনয় করবেন। নোরার মতে, একজন নৃত্যশিল্পীকেও খেলোয়াড়দের মতো ফিট হতে হয়। দুই ক্ষেত্রেই ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নোরা বলেন, আমি নিজে একজন ড্যান্সার। আমি জানি নাচ করতে গেলে ঠিক কতটা ফিট থাকা জরুরি। আমার বিশ্বাস, আমাকে যদি কেউ এমন কোনো চরিত্রের জন্য ভাবেন তা হলে আমি নিরাশ করব না। তা ছাড়া কোনো অভিনেত্রী নিজে আইটেম গার্লের পরিচয় বহন করতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব এই গণ্ডি থেকে বের হতে চাই। বিশ্বাস রয়েছে নির্মাতারা আমার এই চাওয়ার মূল্যায়ন করবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর