শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:১৫

 ১৭ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের ট্রিপ ২৬টি বাড়বে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মেট্রোরেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এম এ এন ছিদ্দিক বলেন, বর্তমানে ট্রেনের ট্রিপ ১৫২টি। এতে যাত্রী সংকুলান না হওয়ায় ট্রেন চলাচলের ট্রিপ ২৬টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ট্রেনের ট্রিপ বাড়ানোর ফলে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রেনে ট্রিপ হবে ১৭৮টি। পাশাপাশি ট্রেনের ছাড়ার সময় বা হেডওয়ে ২ মিনিট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পিকঅ্যাওয়ারে ১০ মিনিট অন্তর এবং অফপিক অ্যাওয়ারে ১২ মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাচ্ছে।

তিনি জানান, রমজান শুরু হলে ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে। সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পরে ব্রিফিং করে তা জানিয়ে দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর