শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শুটিং চলাকালে গুরুতর অসুস্থ মিঠুন, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০২

কলকাতায় ছবির শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে তড়িঘড়ি করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, এই বর্ষীয়ান সুপারস্টারের ব্রেন স্টোক হয়েছে।
জানা গেছে, কলকাতায় মিঠুন তাঁর আগামী ছবি ‘শাস্ত্রী’–এর শুটিং করছিলেন। শুটিং চলাকালে সকাল ১০টা নাগাদ তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল বলে খবর। কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালের নিউরো মেডিসিন–বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিক আর তাঁর টিম মিঠুনের চিকিৎসার দায়িত্বে আছে।


হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর এমআরআই করা হয়েছে। বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই তারকা। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিঠুনের সঙ্গে ছিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী।
পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’ ছবিটি জ্যোতিষশাস্ত্রের ওপর। এই ছবির মূল চরিত্রে মিঠুনের সঙ্গে আছেন অভিনেত্রী দেবশ্রী রায়। দীর্ঘ ১৬ বছর পর তাঁরা



একসঙ্গে পর্দায় আসতে চলেছেন। ‘শাস্ত্রী’ ছবির প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী। গত বছর পশ্চিমবাংলায় মিঠুন অভিনীত ‘কাবুলিওয়ালা’ ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিতে মিঠুনের অভিনয় প্রশংসা কুড়ায় দর্শক মহলে। অনেকে বলেছেন, শাহরুখের ‘ডানকি’–এর দাপটেও কমেনি মিঠুনের ‘কাবুলিওয়ালা’–এর জনপ্রিয়তা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর