শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:২৪

সারা দেশের নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ শনিবার সকালে গণভবনে শুরু হয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করছেন।

আজ সকাল পৌনে ১১টার দিকে গণভবনে এ সভা শুরু হয়েছে। এর মূল লক্ষ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ‘কৌশলের’ কারণে দলের ভেতর যে দ্বন্দ্ব-বিভেদ তৈরি হয়েছে, তা কমানো। এ জন্য আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরের নেতারা এ সভায় উপস্থিত রয়েছেন। দলের স্বতন্ত্র সংসদ সদস্যরাও বৈঠকে অংশ নিচ্ছেন।


আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছে, বিশেষ বর্ধিত সভায় সারা দেশ থেকে তিন থেকে সাড়ে তিন হাজার দলীয় নেতা অংশ নেবেন।

সাধারণত জাতীয় নির্বাচনের আগে এ ধরনের বিশেষ বর্ধিত সভা হয়। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত আগস্টেও সভা হয়েছে। তবে এত অল্প সময়ের ব্যবধানে এর আগে বিশেষ বর্ধিত সভা হওয়ার নজির নেই।


আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, দলীয় প্রধান একটা দিকনির্দেশনামূলক বক্তৃতা করবেন। মূল বার্তা থাকবে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছে কৌশলের অংশ হিসেবে। নির্বাচন শেষ, এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর