শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মাতালের দায়ের কোপে বৃদ্ধ নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫৬

চট্টগ্রামের পটিয়ায় মাতালের দায়ের কোপে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মাতালের স্ত্রীও। উপজেলার কেলিশহর ইউনিয়নের মধ্যম কেলিশহর এলাকায় দা দিয়ে কুপিয়ে জানিক দে (৭১) নামের ওই বৃদ্ধাকে খুন করা হয়। মাতাল রূপস দে একই সময় তার স্ত্রী মমতা দেকে মাথায় কুপিয়ে জখম করেন।

 

৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম কেলিশহর এলাকার সুধাংশু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জানিক দে ওই এলাকার মৃত সচি দের ছেলে।

নিহতের স্ত্রী সঞ্জলা দে জানান, প্রতিবেশী রূপস দে প্রায় মাতাল হয়ে এলাকার পরিবেশ নষ্ট করতেন। শুক্রবার রাত ৮টার দিকে মাতাল অবস্থায় দা দিয়ে তার স্বামীকে কুপিয়ে আহত করে। এ সময় আহত স্বামী পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, রূপস অতিরিক্ত মদ্যপানে মাতাল হয়ে জানিক দেকে কুপিয়ে আহত করেন। পরে তিনি মারা যান। মাতাল রূপসের বাড়ির আঙ্গিনা থেকে দুইটি দা ও ১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর