শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জনপ্রিয় ফরাসি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৬

নন্দিত ফরাসি নির্মাতা বেনো জ্যাকোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জুডি গডরেচে। ৫১ বছর বয়সী ফরাসি অভিনেত্রীর দাবি, ১৯৮৬ সালে তিনি যখন ১৪ বছরের কিশোরী, তখন পরিচালকের দ্বারা ধর্ষণের শিকার হন। গত মঙ্গলবার প্যারিসের জুভেইনিল প্রটেকশন ব্রিগেডে অভিযোগটি করা হয়েছে বলে অভিনেত্রীর আইনজীবী এএফপিকে জানিয়েছেন।
২৫ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও আশির দশকে জ্যাকো ও গডরেচের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের সম্পর্ক ছয় বছর স্থায়ী হয়েছিল। জ্যাকো পরিচালিত ‘দ্য বেগার্স’, ‘দ্য ডিসেনচেন্টেড’ ছবিতে অভিনয় করেছিলেন গডরেচে।


ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন জ্যাকো। গতকাল বুধবার তাঁর বিস্তারিত প্রতিক্রিয়া জানতে চেয়েছিল এএফপি। তবে নির্মাতা জানান, পত্রিকায় দেওয়া বিবৃতির বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে চান না। কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে জ্যাকোর।

 

সম্প্রতি একটি টিভি শোতে হাজির হয়ে জ্যাকোর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ করেন গডরেচে। তবে তখন তিনি নির্মাতার নাম প্রকাশ করনেনি। জুডি গডরেচে দীর্ঘ ক্যারয়িারে ৫০টির বেশি চলচ্চত্রে অভিনয় করেছেন। এর মধ্যে আছে ‌‘দ্য ওভারনাইট’, ‘দ্য স্প্যানিশ অ্যাপার্টমেন্ট’, ‘দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক’ ইত্যাদি। বার্লিন চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বও পালন করেন তিনি।
অন্যদিকে সত্তরের দশকের মাঝামাঝি থেকে সিনেমা বানাচ্ছেন জ্যাকো। ২০১২ সালে তাঁর নির্মিত ‘ফেয়ারওয়েল, মাই কুইন’ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর