শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাশিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন পুতিন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৬:৫১

রাশিয়ায় আগামী ১৫ থেকে ১৭ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হওয়ার তথ্য আজ সোমবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিশ্চিত করেছে। কমিশনের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।


সমর্থক ও বিরোধী উভয় পক্ষের জোর ধারণা, পুতিন আবার রাশিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

নতুন আরেক দফায় রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে ছয় বছরের মেয়াদকাল পূর্ণ করলে পুতিন একটি রেকর্ড গড়বেন। সে ক্ষেত্রে তিনি ১৮ শতকের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবেন।

২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। রাশিয়ার এই অভিযান এখনো চলছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।


ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন রাশিয়ায় তাঁর বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন জোরদার করেছেন। তাঁর কট্টর সমালোচকদের মধ্যে কেউ বিদেশে পালিয়ে গেছেন, কেউ রুশ কারাগারে বন্দী।

নির্বাচনে পুতিনের বিরুদ্ধে যাঁরা প্রার্থী হচ্ছেন, তাঁদের  মধ্যে প্রয়োজনীয়সংখ্যক সমর্থকদের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর