শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সেরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উঠল যাদের হাতে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৫:৫৭

ফিল্মফেয়ারের ৬৯তম আসর রোববার অনুষ্ঠিত হয়েছে। এটি বলিউডের অন্যতম জনপ্রিয় ও মর্যাদাপুর্ণ পুরস্কার। এবার ‘অ্যানিমেল’ সিনেমায় দুর্ধর্ষ অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর কাপুর। আর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আলিয়া ভাটের হাতে।

 

গেল বছরের সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘টুয়েলভথ ফেইল’ও চমক দেখিয়েছে। সেরা ছবি ও সেরা নির্মাতার মতো প্রধান ক্যাটাগরিসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি।
জমকালো সেই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সেই চিরচেনা কালো ট্রফি।

এক নজরে ৬৯তম ফিল্মফেয়ার বিজয়ীদের তালিকা—

সেরা সিনেমা: টুয়েলভথ ফেইল

সেরা নির্মাতা: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেইল)

সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিনেতা: (ক্রিটিকস) বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেইল)

সেরা অভিনেত্রী: (ক্রিটিকস) রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা অভিনেত্রী: (ক্রিটিকস) শেফালি শাহ (থ্রি অব আস)

সেরা ছবি: (ক্রিটিকস) জোরাম

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: ভিকি কৌশল (ডাঙ্কি)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিষেক নির্মাতা: তরুণ দুদেজা (ধাক ধাক)

সেরা অভিষেক নারী: আলিজেহ অগ্নিহোত্রী (ফারে)

সেরা অভিষেক পুরুষ: আদিত্য রাওয়াল (ফারাজ)

সেরা প্লেব্যাক গায়ক: ভুপিন্দর বাব্বাল (আর্জান বাল্লি-অ্যানিমেল)

সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (বেশরাম রাঙ-পাঠান)

সেরা মিউজিক: অ্যালবাম অ্যানিমেল

সেরা গীতিকবিতা: অমিতাভ ভট্টাচার্য (তেরে ভাস্তে-যারা হাটকে যারা বাচকে)

সেরা স্ক্রিনপ্লে: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেইল)

সেরা সংলাপ: ইশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা গল্প: অমিত রায় (ওএমজি ২)

সেরা গল্প: দেবাশিস মাখিজা (জোরাম)

সেরা ভিএফএক্স: রেড চিলিস ভিএফএক্স (জাওয়ান)

সেরা সাউন্ড ডিজাইন: কুনাল শর্মা (স্যাম বাহাদুর)

সেরা সাউন্ড ডিজাইন: সিঙ্ক সিনেমা (অ্যানিমেল)

সেরা প্রডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (স্যাম বাহাদুর)

সেরা সম্পাদনা: জাসকুনওয়ার সিং কোহলি-বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেইল)

সেরা কস্টিউম: স্যাম বাহাদুর

সেরা সিনেমাটোগ্রাফি: থ্রি অব আস

সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য (হোয়াট ঝুমকা-রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিমেল)

সেরা অ্যাকশন: জাওয়ান

আজীবন সম্মাননা: ডেভিড ধাওয়ান

আর ডি বর্মন অ্যাওয়ার্ড ফর আপকামিং মিউজিক ট্যালেন্ট: শ্রেয়াস পুরানিক (সাতরাঙ্গা-অ্যানিমেল)

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর