শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সমাবেশে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪, ১৬:৩৩

ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে দলটির নেতা–কর্মীরা আসতে শুরু করেছেন। আজ শনিবার বেলা তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বেলা সোয়া দুইটার দিকে দেখা যায়, সমাবেশের সামনে কিছু নারী কর্মী বসেছেন। বিভিন্ন পর্যায়ের নেতারা আসতে শুরু করেছেন। ছোট ছোট মিছিল নিয়ে নেতা–কর্মীরা আসছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরাও অবস্থান করছেন।


ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন মো. হুমায়ুন কবির। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে এ সমাবেশ করছে ক্ষমতাসীন দল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর