শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পোশাককর্মীর মৃত্যু, গাড়ি ভাংচুর

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪, ১০:৩৭

গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকুর রহমান (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।  ২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই কারখানাটির শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করেন।দুর্ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছেন।

নিহত আতিকুর গাইবান্ধা সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আতিকুর শারিরীক প্রতিবন্ধী ছিলেন। তিনি টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে স্থানীয় স্টার্ন টেক্স লিমিটেড পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার পর পুলিশ গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে।

পুলিশ জানায়, ২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় কাজ শেষে গাজীপুরার বাসায় ফিরছিলেন আতিকুর। এ সময় কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সহকর্মীদের কাছে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে কারখানার কয়েকশ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করেন।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর