শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

করোনা নিয়েই খেলবেন হেড

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৭:২৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ম্যাচসেরা হয়েছিলেন ট্রাভিস হেড। এর পরই করোনায় আক্রান্ত হন। অজি বাঁহাতি ব্যাটার এখনও সেরে ওঠেননি। তবুও তাকে সিরিজের দ্বিতীয় টেস্টে দলে চায় অস্ট্রেলিয়া। টিমের আশা, ব্রিসবেন টেস্টের আগেই সেরে উঠবেন হেড।

 

হেড সম্পর্কে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘মনে হচ্ছে, হেড এ (করোনা) থেকে প্রায় বেরিয়ে আসছে। ও ভালো আছে। ও যদি পজিটিভও থাকে, তবু খেলতে পারে, তবে তাতে করোনার কিছু বিধি মানতে হবে।’

গত মৌসুমে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে করোনা নিয়েই নেমেছিলেন ম্যাট রেনশ। সেটি ছিল টেস্টে প্রায় ৫ বছর পর রেনশের ফেরার ম্যাচ। তবে মাঠের বাইরে তাকে সতীর্থদের থেকে আলাদা রাখা হয়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর