শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘হুব্বা’ দেখে মোশাররফ করিমকে যে চিঠি লিখলেন ভাবনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৩:৩২

বাংলাদেশ, ভারতসহ একসঙ্গে পাঁচ দেশে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের সিনেমা ‘হুব্বা’।

 

শুক্রবার দেশের ৬৩ প্রেক্ষাগৃহসহ ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং আরব আমিরাতে একই দিনে মুক্তি পেয়েছে ‘হুব্বা’।‘হুব্বা’ পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা-নির্মাতা ব্রাত্য বসু।

‘হুব্বা’ সীমানার কাঁটাতার পেরিয়ে ওপার বাংলাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। দুই বাংলায় একই সঙ্গে মুক্তি পাওয়ায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত মোশাররফ ভক্তরা।

এরই মধ্যে ছবিতে মোশাররফের অভিনয় প্রশংসা কুড়িয়েছে। পশ্চিমবঙ্গের হুগলির ডনখ্যাত হুব্বা বিমলের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রে হুব্বা চরিত্রে দাপুটে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাই সাধারণ দর্শকের পাশাপাশি অনেক তারকাও প্রশংসা করছেন ছবিটির। যেমন ছবিটি দেখে প্রশংসাসূচক একটি চিঠি লিখেছেন আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ চিঠি লিখেন।

চিঠির শুরুতে ভাবনা লিখেছেন, ‘প্রিয় মোশাররফ করিম, গতকাল হুব্বা দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশাররফ করিম আমাদের সবার প্রিয় অভিনেতা, আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল একদম বাবা-মেয়ের মতন। আমি সব সময় আমার বাবার চেহারার সঙ্গে এই লোকটার চেহারার মিল পাই। গতকাল হলে গিয়েও বারবার তাই মনে হচ্ছিল। বাবা-মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদেরও হয়তো তাই হয়েছিল, তাও অন্য লোকের কারণে। ছোট ছিলাম, আবেগ ছিল ভয়ংকর, তাই রাগও করেছিলাম অনেক। সেও বাবার মতো করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতোই কিছুই বলেনি। বড় মানুষেরা এমনই হয়।’

 

আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা

এই অভিনেত্রী আরও লেখেন, ‘শোনো তোমাকে বলছি— হুব্বা হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা, একের পর এক সিনেমা করো। কারণ তুমি ১০০-তে ২০০। আর আমি আবার জিতে গেলাম। আমার কোনো সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোনও করোনি। যদিও রিলিজই হয়েছে মোটে দুটো। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি, তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে অনেক দিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর