শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতে হবে টেসলার কারখানা

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
২১ জুন ২০২৩, ১৩:০১


টেসলার সিইও এবং টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক। মঙ্গলবার (২০ জুন) নিউইয়র্কের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকের পর ইলন মাস্ক জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে। আমি তাকে খুবই পছন্দ করি। কয়েক বছর আগেও তিনি আমাদের কারখানায় এসেছিলেন। আমাদের পুরনো পরিচয় আছে।

২০১৫ সালে মোদি ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটর কারখানায় গিয়েছিলেন।

মাস্ক বলেছেন, ভারতের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুবই আশাবাদী। বিশ্বের অন্য বড় দেশগুলোর তুলনায় ভারতের সম্ভাবনা অনেক বেশি।

টেসলার ভারতে যাওয়া এবং কারখানা করার প্রসঙ্গে মাস্ক বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে, টেসলা যত দ্রুত সম্ভব ভারতে যাবে।

মোদির প্রশংসা করে মাস্ক বলেছেন, প্রধানমন্ত্রী মোদি ভারতের জন্য ভাবেন। তিনি আমাদের বারবার বলছেন, যাতে আমরা ভারতে বিনিয়োগ করি, আমরা করব। তবে আমাদের ঠিক সময়টা বেছে নিতে হবে। মোদি কোম্পানিগুলোকে সাহায্য করতে চান। তিনি ভারতের জন্য ঠিক কাজটা করতে চান। ভারত যেন সুবিধাজনক অবস্থায় থাকে, তিনি সেটাও চান।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া সাক্ষাৎকারে মাস্ক বলেছেন, তিনি অবশ্যই ভারতে বিনিয়োগে আগ্রহী। এই বছরের শেষ দিকে কোথায় কারখানা হবে তা তিনি ঠিক করতে চান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর