শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চীনে ভূমিধসে চাপা পড়েছেন ৪৭ জন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:৩৬

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়েছেন ৪৭ জন। আজ সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সিসিটিভি জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ছয়টার কিছু আগে ইউনান প্রদেশের ঝেনজিয়ং কাউন্টিতে ভূমিধসের এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এতে সেখানকার ১৮টি পরিবারের ৪৭ জন চাপা পড়েছেন।

দুর্গত এলাকাটি থেকে দুই শতাধিক মানুষকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে সিসিটিভি।


সংবাদমাধ্যমটির প্রতিবেদনের তথ্য, দুর্গত এলাকায় জরুরিভিত্তিতে উদ্ধারকাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় ২০০ জনের বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের কয়েক ডজন ইউনিট ও উদ্ধারকাজের জন্য বিভিন্ন সরঞ্জাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, কমলা রঙের পোশাক ও মাথায় হেলমেট পরে জরুরি উদ্ধারকর্মীরা কাজে নেমেছেন। তাঁরা তুষারপাতের মধ্যে উঁচু পাহাড় থেকে ধসে পড়া ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়া ব্যক্তিদের খুঁজছেন।

চীনের প্রত্যন্ত পার্বত্য এলাকা ইউনানে মাঝেমধ্যেই ভূমিধসের ঘটনা ঘটে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর