শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পরিকল্পনা কমিশন ও এনইসি পুনর্গঠন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১৫:৫৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন করে পরিকল্পনা কমিশন ও জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) পুনর্গঠন করা হয়েছে। ১৮ জানুয়ারি এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

 

প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের গঠন হলো- চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী, ভাইস চেয়ারপারসন পরিকল্পনামন্ত্রী এবং সদস্য হিসেবে থাকছেন পরিকল্পনা কমিশনের সদস্যরা।

এ ছাড়া এই কমিশনের সদস্য সচিব থাকবেন পরিকল্পনা কমিশনের সচিব।

একই দিনে জারি করা আলাদা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) গঠন করা হয়েছে। এটির চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সদস্য হলেন মন্ত্রিসভার সব সদস্য।

এ ছাড়া সহায়তাদানকারী কর্তকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সিনিয়র সচিবরা যুক্ত থাকবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর