শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

‘আ.লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়’

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১৩:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ। সবার সহযোগিতা নিয়ে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চাই।

 

রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রোববার এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হস্তশিল্প পণ্যকে বর্ষসেরা পণ্য ঘোষণা করেন।

এদিন সকাল ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। জানা গেছে, উদ্বোধনের পর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।

এবারের মেলায় প্রতিবেশী ভারত ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়াসহ কয়েকটি দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি গতবারের মতো এবারও মেলায় যাতায়াতের সুবিধায় শাটল বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্বরোড থেকে এক্সিবিশন সেন্টার পর্যন্ত বিআরটিসি বাস চলাচল করবে। তবে সাপ্তাহিক বন্ধের দিনে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর