শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ছবি মুক্তির আগে দীপিকাকে কেন আনফলো করলেন পরিচালক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১৫:২৪

ঠিক এক বছর আগে পাওয়া সাফল্যের পুনরাবৃত্তি করার সুযোগ নায়িকা ও নির্মাতা দুজনের সামনে। গত বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ‘পাঠান’। সে সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। শাহরুখ খানের বিপরীতে সে ছবির নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। এক বছর পর ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থর নতুন ছবি ‘ফাইটার’। এ ছবিতে নায়িকা দীপিকা। তবে ছবি মুক্তির ঠিক আগে আলোচনায় নায়িকা-পরিচালক ‘দ্বন্দ্ব’। কী এই দ্বন্দ্ব? জেনে নেওয়া যাক নিউজ ১৮ অবলম্বনে।


‘ফাইটার’ মুক্তির আগে দীপিকাকে আনফলো করে দিলেন সিদ্ধার্থ। পরিচালক ইনস্টাগ্রামে মাত্র ২০ জনকে অনুসরণ করেন।


এই সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন শাহরুখ খান, হৃতিক রোশন, বিপাশা বসু থেকে দীপিকা।


কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়লেন অভিনেত্রী। কিন্তু আচমকা কী এমন হলো তাঁদের যে এমন সিদ্ধান্ত সিদ্ধার্থের?

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চলছে, খবর প্রকাশ করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমও। তবে সিদ্ধার্থ বা দীপিকা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।


যদিও অনেকে মনে করছেন, সিদ্ধার্থ ও দীপিকার মধ্যে আসলে কিছুই হয়নি। দীপিকাকে আনফলো করা ছবির প্রচারের এক কৌশলমাত্র।


এর মধ্যেই মুক্তি পেয়েছে ‘ফাইটার’-এর টিজার ও গান, যা অনেক দর্শককে মুগ্ধ করেছে, বিশেষ করে একটি গানে দীপিকার আবেদনময়ী উপস্থিতি, হৃতিকের সঙ্গে তাঁর রসায়ন দেখে প্রশংসা করেছেন ভক্ত, অনুরাগীরা।

দীপিকা পাড়ুকোন ‘ফাইটার’ ছবির অন্যতম আকর্ষণ, তা বলার অপেক্ষা রাখে না। এই ছবিতে তাঁকেও হৃতিক রোশনের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করতে দেখা যাবে। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর