শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পদত্যাগ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১২:৫৫

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন পদত্যাগ করেছেন।

 

১৪ জানুয়ারি রোববার দলের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এ তথ্য তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও গাজীপুর মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এ মুহূর্তে সক্ষম নই।

এমতাবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ও গাজীপুর মহানগরের সভাপতিসহ সব দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এমএম নিয়াজ উদ্দিন। তবে নির্বাচনের কয়েক দিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

দলের পক্ষ থেকে প্রার্থীদের খবর না নেওয়া, মনোনয়ন বাণিজ্য, আর্থিক সহযোগিতা না করাসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন নির্বাচনে জাপার পরাজিত প্রার্থীরা। এর মধ্যেই জাপা চেয়ারম্যানের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নিয়াজউদ্দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর