শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১২:২১

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর সোমবার সকালে ঢাকা সেনানিবাসে এ শ্রদ্ধা জানান তিনি।

 

এর আগে ১১ জানুয়ারিবৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। ওইদিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রীর এ শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনেরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে আজ নতুন সরকারের মন্ত্রিপরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা এ বৈঠক হওয়ার কথা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর