শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘ভুল ভুলাইয়া ৩’: মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১৭:৫৩

‘ভুল ভুলাইয়া ৩’ নির্মাণ করছেন পরিচালক আনিস বাজমি। এতে ১৭ বছর পর মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা বালান। এছাড়া দ্বিতীয়পর্বে অভিনয় করা কার্তিক আরিয়ানও রয়েছেন নতুন পর্বে। হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

 

পরিচালক বাজমি বলেছেন, বিদ্যাকে ঘিরে এই সিনেমার তৃতীয় পর্বের কাহিনী বোনা হয়েছে।

এ সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায়। বছরের শেষ নাগাদ দীপাবলিতে ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তি দিতে চান বাজমি।

২০০৭ সালে এই সিরিজের প্রথম সিনেমা ‘ভুল ভুলাইয়া’; নির্মাণ করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। সিনেমাটি মূলত ১৯৯৩ সালের মালায়ালাম চলচ্চিত্র ‘মনিচিত্রথাঝু’র রিমেক।

অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত ‘ভুল ভুলাইয়া’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে কুড়িয়েছিল অকুণ্ঠ প্রশংসা। সিনেমাটির সাফল্যের জন্য কৃতিত্ব দেওয়া হয় অভিনেত্রী বিদ্যা বালানকে। বিশেষ করে বিদ্যার ধ্রুপদী নৃত্য আর সংলাপে ঝরঝরে বাংলা বচন তাকে আলাদা করে তুলেছিল।

এরপর ২০২২ সালে অভিনয় শিল্পী, কলাকুশলীসহ নতুন টিম নিয়ে ‘ভুল ভুলাইয়া ২’ বানান পরিচালক আনিস বাজমি। সেবার বাজমি এই সিনেমায় নিয়ে আসেন কার্তিক আরিয়ানকে, আর বিদ্যার চরিত্রটি করেন টাবু।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির দুই সিনেমার জনপ্রিয়তার পেছনে চিত্রনাট্যেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর