শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বিয়ে করলেন ইয়াসির রাব্বি, পাত্রী কে?

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১৭:২২

ক্রিকেটে হার্ড হিটার হিসেবে আলোচনায় আসেন ইয়াসির আলী রাব্বি। তবে জাতীয় দলে এসে নিজেকে তেমন প্রমাণ করতে পারেননি তিনি। অবশ্য একেবারেই যে ছিটকে গেছেন, তাও বলা যাবে না। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অংশ ছিলেন ইয়াসির। ব্রোঞ্জপদক নিশ্চিতের ম্যাচে দলের জয়ে রেখেছিলেন বড় ভূমিকা।

সেই ইয়াসির এবার শুরু করলেন জীবনের আরেক অধ্যায়। নিজ শহর চট্টগ্রামে বুধবার বিয়ের পিঁড়িতে বসেন জাতীয় দলের এই ক্রিকেটার। নগরীর হল-টোয়েন্টিফোরে বুধবার বিয়ের আয়োজন শেষ করেন ইয়াসির রাব্বি।

ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা জানান, পাত্রীর নাম রিভা আনজুম। চট্টগ্রামের স্থানীয় এই নারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন।

ইয়াসিরের অবশ্য ব্যক্তিজীবনে আটকে থাকার সময় নেই। খুব দ্রুতই মনোযোগ ফেরাতে হবে ক্রিকেটের মঞ্চে। এবারের বিপিএলে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রাখবে সিলেট।

দেশের জার্সিতে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির রাব্বি। টেস্টে ১ ফিফটির সুবাদে রান করেছেন ২০৫। ওয়ানডেতে তার রান ১০২ আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১২৮ রান। তবে জাতীয় দলে রান না পেলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ তার পরিসংখ্যান। নতুন করে জাতীয় দলে ফিরে আসতে এটাই হয়তো প্রেরণা দেবে ইয়াসিরকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর