শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শপথের পর সাকিব যা বললেন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১৮:১৪

পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগেই রাজনীতিতে অংশ নিয়ে মাগুরা-১ আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।

বুধবার আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব।

শপথ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, ‘দীর্ঘমেয়াদি কাজ করার যদি সুযোগ পাই, যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালোবেসেছে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে। সেজন্য আমি প্রস্তুত আছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে সাকিব বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্য যথেষ্ট হবে। একইসঙ্গে কোনো দায়িত্ব এলেও সেটা পালনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

আজ সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনে নির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর