শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিমান দুর্ঘটনায় ইরানের বিরুদ্ধে চার দেশের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১২:৩৫

ইরানের বিরুদ্ধে ২০২০ সালের একটি বিমান দুর্ঘটনায় জাতিসংঘে অভিযোগ করেছে কানাডা, সুইডেন, ইউক্রেন ও ব্রিটেন। সোমবার এই চার দেশ জাতিসংঘের আন্তর্জাতিক বেসমারিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাছে তারা অভিযোগ করে।

 

২০২০ সালের ৮ জানুয়ারি তেহরান থেকে টেকঅফের কিছুক্ষণ পরই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৮০০ বিমানটি বিধ্বস্ত হয়েছিল। সেসময় ফ্লাইটে থাকা ১৭৬ জনের সবাই নিহত হয়েছিলেন। বিমানটির মধ্যে অভিযোগ করা চার দেশের নাগরিকই ছিলেন।

এই ঘটনার তিন দিন পরই ইরান স্বীকার করেছিল, তাদের সামরিক বাহিনী ভুলবশত দুটি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে কিয়েভ-হামি বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে।

এক যৌথ বিবৃতিতে চার দেশ তেহরানকে তার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে ফ্লাইটে একটি বেসামরিক বিমানের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করার অভিযোগ করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ বিষয়ে বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পরিবার যেন তাদের প্রাপ্য ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর