শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বরিশাল বিভাগে ভোট পড়েছে ৪২.৫৩ শতাংশ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১২:১২

বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী জানিয়েছেন, এ বিভাগে ভোট দেওয়ার হার ৪২.৫৩ শতাংশ, যা এখন পর্যন্ত সবকটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি।

রোববার (৭ জানুয়ারি) রাতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন প্রদান আয়োজনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বরিশাল বিভাগের নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা নির্বাচনের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করবো বলে উল্লেখ করেছিলাম। আমরা সুষ্ঠু ভোটের প্রত্যয়ও ব্যক্ত করেছিলাম। পরে সবমিলিয়ে বরিশাল বিভাগের জনগণ ভোট দিতে ভোটকেন্দ্রে গিয়েছে।

তিনি আরও বলেন, বিভাগের ২১টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়নি। সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এর পেছনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এ সময় বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর