শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনি সমাবেশ আজ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪, ১১:০৭

দীর্ঘ ১৫ বছর পর আজ নারায়ণগঞ্জ শহরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এটি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রচারের শেষ সভা।

বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর ইসদাইর একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে তিনি এই নির্বাচনী জনসভায় ভাষণ প্রদান করবেন। এ উপলক্ষ্যে সভামঞ্চসহ জেলায় চলছে সাজসাজ রব। নেতাকর্মীদের মধ্যে চলছে খুশির জোয়ার। প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে পুরো শহর ছেয়ে গেছে বিশালাকার ব্যানারে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো নগরী।

গত ৫ দিন ধরেই প্রধানমন্ত্রীর জনসভাস্থলের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন স্থানীয় এমপি শামীম ওসমান ও আওয়ামী লীগ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জনসভা কেন্দ্র করে শামীম ওসমান তার নির্বাচনি প্রচারেও বন্ধ রেখেছেন।

বুধবার সন্ধ্যায় জনসভাস্থলের শেষ প্রস্তুতি দেখার সময় তিনি যুগান্তরকে বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে তার শেষ নির্বাচনি সমাবেশটা করছেন। এতে আমরা নারায়ণগঞ্জবাসী গর্বিত। আমরা আবারও প্রমাণ পেলাম তিনি নারায়ণগঞ্জবাসীকে কতটা গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী না। তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনি জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর