শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বর প্রস্তুত তো?

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১০

বিয়ের দিনের বড় একটি অংশই ছেলেদের ঘরের বাইরে কাটে। শীতের সময়। তাই চুল ও ত্বকের ওপর প্রভাব পড়ে। ফলে চুল পড়া, খুশকিসহ নানা সমস্যা হতে পারে।

বিয়ের অন্তত এক মাস আগে থেকে চুল ও ত্বকের যত্ন নেওয়া উচিত বলে মনে করেন শোভন মেকওভার বিউটি ক্লিনিক অ্যান্ড মেকওভার স্যালনের কসমোলজিস্ট শোভন সাহা। বিয়ের আগে নতুন কোনো চুলের কাট করাতে চাইলে ছয় মাস আগে একবার করে দেখার পরামর্শ দিলেন তিনি। দাড়ি ও গোঁফের ক্ষেত্রেও একইভাবে নতুন স্টাইল অনুসরণ করতে চাইলে করতে হবে বেশ আগে। এতে হাতে থাকবে পর্যাপ্ত সময়। চেহারার সঙ্গে না মানালে পরে পরিবর্তন করা যাবে।

ময়েশ্চারাইজার ব্যবহার করলে সতেজ থাকবে ত্বক।
অনুষ্ঠানের এক বা দেড় মাস আগে থেকে ১৫ দিন পরপর হেয়ার স্পা অথবা হেয়ার ট্রিটমেন্ট নিতে পারেন। এ ছাড়া বাড়িতে নিমপাতার গুঁড়া, টক দই ও মধু মিশিয়ে সপ্তাহে এক দিন চুলে ব্যবহার করুন। চুলে নিয়মিত তেল, কন্ডিশনার ও সিরাম ব্যবহার করুন। স্পা, ফেশিয়াল কেবল বিয়ের দিন সুন্দর দেখানোর জন্যই নয়, এ ধরনের সার্ভিসগুলো মানসিক চাপও কমায়।


ছেলেদের বিয়ের আগে প্রতি মাসে অন্তত একবার ফেশিয়াল করা প্রয়োজন বলে মনে করেন শোভন সাহা। বায়োহাইড্রা ফেশিয়াল ও ফ্রুট ফেশিয়াল করিয়ে নিতে পারেন। ওটস, টক দই, মধু, মুলতানি মাটি, কমলা বা লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে এলে গরম পানি দিয়ে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এটি ফেসপ্যাক ও স্ক্রাব—দুটিরই কাজ করবে।


বিয়ের অন্তত তিন দিন আগে ম্যানিকিউর, পেডিকিউর করাতে পারেন। ম্যানিকিউর ও পেডিকিউরের মাধ্যমে হাত ও নখের শুষ্ক ও মৃত চামড়া দূর হবে, পাশাপাশি ত্বকও পরিষ্কার হবে। প্রতিদিন রাতে নখে জলপাই তেল লাগিয়ে নিন। কনুই, গোড়ালির মতো জায়গাগুলোয় নিয়মিত পেট্রোলিয়াম জেলি লাগান। কারও অতিরিক্ত খুশকি বা ব্রণের সমস্যা থাকলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ঠোঁট খুব কালো হলে নিতে হবে নিয়মিত যত্ন। লেবু কেটে নিয়ে, কাটা অংশে একটু চিনি মিশিয়ে ঠোঁটে ঘষলেই পেয়ে যাবেন প্রাকৃতিক স্ক্রাবার। এ ছাড়া রাতে লিপবাম বা তেল মেখে ঘুমাতে পারেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর