শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পররাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের প্রমোট করলে বিদেশিদেরও বারোটা বাজে

সিলেট প্রতিনিধি

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৫২

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সন্ত্রাসীদের প্রমোট করলে বিদেশিদেরও বারোটা বাজে। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই।

তাই তারাও চুপ থেকেছে। যারা ভোটে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালে ব্যস্ত।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনার সরকারকে অপছন্দ হলে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবেন। কিন্তু জ্বালাও-পোড়াও করে, নিরীহ মানুষ মেরে সরকার পরিবর্তন কখনো হবে না, জনগণও তা মেনে নেবে না।

মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন- ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।

মোমেন বলেন, কোনো নির্বাচনই সহজ না। নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার অবকাশ নেই। তবে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। আমরা গণতন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী।

তিনি বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছেন। এখন সবখানে নির্বাচনী জোয়ার উঠেছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে। সিলেটের অধিকাংশ আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় আমরা দেখতে চাই।

বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন।

রোববার তিনি নগরের সুবাহনিঘাট- মেন্দিবাগ এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

প্রচারণার সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্রসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর